ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা
ঈশ্বরগঞ্জে ভোক্তা অধিকার আইনে একজনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার সকালে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার শ্রীকান্ত বর্ম্মনকে এ জরিমানা করা হয়। মিষ্টি দই, হাই স্পিড আইসক্রিম ও রোগো ফ্রুট ড্রিংক্সের সরকারি অনুমোদনহীন ২৩ বস্তা মালামাল মুন্সীগঞ্জ থেকে নেত্রকোনা নেওয়ার পথে ঈশ্বরগঞ্জ মুক্তিযোদ্ধা মোড়ে তাকে আটক করা হয়। পরে ভোক্তা অধিকার আইনে ১০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাঈদা পারভীন।
