মান্দা (নওগাঁ) সংবাদদাতা
মান্দা উপজেলার সতিহাটে অনুমোদনহীন একটি হলুদের মিলে অভিযান চালিয়ে শ্রমিক আব্দুল লতিফকে আটক করা হয়েছে। সোমবার বিকাল ৫টার দিকে হলুদের মিলে অভিযান চালিয়ে অবৈধ মালামাল জব্দ, এক জনকে আটক করাসহ মিলটি সিলগালা করে ভ্রাম্যমাণ আদালত। মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হালিম এ অভিযান পরিচালনা করেন। সোহেল রানা নামের হলুদের মিলটিতে অস্বাস্থ্যকর পরিবেশ, ক্ষতিকর দ্রব্য, যেমন—হাজার পাওয়ারের রং, ইট, কাঠ ও ব্যান্ডের গুঁড়ার মিশ্রণ এবং অনুমোদন না থাকায় সিলগালা করা হয়।
