কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা
কোটালীপাড়া উপজেলায় সোমবার গভীর রাতে এক গৃহবধূ ধর্ষণের শিকার হয়েছে। এর দায়ে প্রতিবেশী যুবক মো. নাসির খানকে গ্রেফতার করেছে পুলিশ। নাসির খান উপজেলার ঘাঘরকান্দা গ্রামের মো. দুলাল খানের ছেলে।
ধর্ষণের শিকার ঐ গৃহবধূ বলেন, নাসির খান গভীর রাতে ঘরে প্রবেশ করে আমাকে ধর্ষণ করে। আমি চিত্কার দিলে আশপাশের লোকজন এসে তাকে আটক করে পুলিশে দেয়। কোটালীপাড়া থানার ওসি শেখ লুত্ফর রহমান বলেন, এ ঘটনায় ধর্ষণের শিকার ঐ গৃহবধূ বাদী হয়ে মো. নাসির খানকে আসামি করে থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন। আসামিকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
