ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতা
ভূরুঙ্গামারীতে সোমবার গভীর রাতে আগুনে পুড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ সময় পাঁচটি গবাদিপশু ও দুইটি ঘর পুড়ে গেছে। উপজেলার পশ্চিমছাট গোপালপুর গ্রামে আব্দুল মজিদের বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে। গোয়ালঘরের কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় আব্দুল মজিদের মা মর্তভান বেওয়া (৮৫) অগ্নিদগ্ধ হয়ে মারা যান। এছাড়া দুটি আধাপাকা বাড়ি, পালিত চারটি গরু ও একটি ছাগল পুড়ে মারা যায়। মঙ্গলবার সকালে উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মা ও ওসি আতিয়ার রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ ১০ হাজার টাকা, দুই বস্তা চাল ও শুকনো খাবার প্রদান করেন।
