দোহাজারীতে ৫ হাজার পিস ইয়াবাসহ আটক ২

আপডেট : ০৯ মার্চ ২০২১, ২১:২৯

চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দোহাজারীতে ৫ হাজার পিস ইয়াবাসহ দুই জনকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে চন্দনাইশ উপজেলার দোহাজারী তদন্ত কেন্দ্রের পুলিশ চট্টগ্রামগামী মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ইয়াবাসহ তাদের আটক করে। পরে মাদক আইন নিয়ন্ত্রণ মামলায় আটককৃতদের কোট হাজতে পাঠানো হয়। চন্দনাইশ থানার ওসি তদন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।