‘কর্মে উদ্যমে দৃঢ়তায় জীবনকে এগিয়ে নেয়ায় অভিবাদন হে নারী’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস-২০২১ উদ্যাপন করেছে আইএফআইসি ব্যাংক। ০৮ মার্চ ডিজিটাল প্ল্যাটফরমে আয়োজিত নারী দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শাহ এ সারওয়ার। দিনটিকে কেন্দ্র করে কবিতা আবৃত্তি ও বক্তব্য রাখেন নারী সহকর্মীরা। এ সময় তাদের বক্তব্যে নারীবান্ধব কর্মপরিবেশের জন্য ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন। উল্লেখ্য, করোনাকালীন সতর্কতার কারণে এ বছর ভার্চুয়াল মিডিয়ার মাধ্যমে সব সহকর্মী দিনটি একযোগে উদ্যাপন করেন। —প্রেস বিজ্ঞপ্তি
