নারীদের জন্য ঢাকা ব্যাংক নিয়ে এলো নতুন ব্যাংকিং পণ্য ‘অরণি’। ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২১’ উদ্যাপন এবং ‘অরণি’র উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা ব্যাংকের এমডি ও সিইও এমরানুল হক, এএমডি মোহাম্মদ আবু জাফর, ডিএমডি এ কে এম শাহনাওয়াজ ও এ এম এম মইন উদ্দিন উপস্থিত ছিলেন। এছাড়াও এসইভিপি ও করপোরেট ব্যাংকিং ডিভিশনের হেড আখলাকুর রহমানসহ ব্যাংকের হেড অফিসের নারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন
০০০
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) ২০২০-২১ সংক্রান্ত মার্চ-২০২১ ভিত্তিক ৯ম মাসিক সভা গতকাল অনুষ্ঠিত হয়। সভায় ২০১৯-২০২০ অর্থবছরে এপিএ মূল্যায়নে রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে ‘১ম স্থান’ অর্জন করায় অগ্রণী ব্যাংক লিমিটেডকে ধন্যবাদ প্রদান এবং সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট গ্রহণ করেন ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম
০০
এক্সিম ব্যাংকের দশম বিশেষ সাধারণ সভা গতকাল ভার্চুয়াল প্ল্যাটফরমের মাধ্যমে অনুষ্ঠিত হয়। বিশেষ সাধারণ সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার। সভায় বাংলাদেশ ব্যাংকের অনাপত্তির ভিত্তিতে, শর্তসাপেক্ষে ৬০০ কোটি টাকার মুদারাবা পারপেচুয়াল বন্ডের কমন শেয়ারে রূপান্তরসহ আরো দুটি আলোচ্যসূচি শেয়ারহোল্ডারবৃন্দের অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়
০০০
আন্তর্জাতিক নারী দিবস-২০২১ উদ্যাপন করেছে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক লিমিটেড। এ উপলক্ষ্যে সম্প্রতি ব্যাংকটির প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে এক অনুষ্ঠানে নারী কর্মকর্তাদের নিয়ে কেক কাটেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক খন্দকার আতাউর রহমান। এ সময় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন
