সৃজনশীল পদ্ধতি ও গাইড বই

আপডেট : ০৯ মার্চ ২০২১, ২১:৫৬

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের শিক্ষাব্যবস্থার অন্যতম ধরন হলো সৃজনশীল। সৃজনশীল মানে সৃষ্টিশীল, নিজ থেকে লেখা, নিজে যা উপলব্ধি করি তা নিজের ভাষায় প্রকাশ করা। এক এক জনের সৃষ্টির ক্ষমতা এক এক রকম। যেহেতু সৃজনশীল তাই মানুষভেদে তাদের লেখার তারতম্য হওয়ার কথা। কিন্তু যদি বইয়ের কোনো নির্দিষ্ট বিষয়ে ১০ জন ছাত্রের খাতা দেখা হয় তাহলে ৮ জনের লেখাই সমপর্যায়ের! কারণ সৃজনশীলের নামে গত্ বাঁধা গাইড বইয়ের পড়া মুখস্ত। তাই ছাত্রের সৃজনশীলতা, মানসিক বিকাশ কোনোটাই হচ্ছে না। পরীক্ষায় নাম্বারের জন্য গত্ বাঁধা গাইড বই পড়ে-পড়ে সৃজনশীলতা ধ্বংস হচ্ছে। সেই শিক্ষা মানসিক বিকাশ ও উন্নত মননশীল সৃষ্টি ঘটাতে পারছে না। সৃজনশীলের নামে এই গাইড বই মুখস্ত করা রোধ করতে হবে। এজন্য সব থেকে বেশি কাজ করতে হবে শিক্ষক ও অভিভাবকদের। সত্যিকারের সৃজনশীল হতে হবে আমাদের। যার মধ্যে থাকবে অদ্বিতীয়তা, থাকবে নতুনত্ব। সত্যিকারের সৃজনশীল হলেই ছাত্ররাও সৃজনশীল হয়ে উঠবে। সৃজনশীল মানুষই দেশকে এগিয়ে নিয়ে যাবে প্রতিটি কাজে। জাতিকে নতুন নতুন বিষয় সম্পর্কে ধারণা দেবে। 

সাজ্জাদ হোসেন রায়হান

শিক্ষার্থী, অর্থনীতি বিভাগ, ঢাকা কলেজ