মার্কেন্টাইল ব্যাংকের এমডির স্ত্রী সাবরিনা ইসলাম চৌধুরীর ইন্তেকাল

আপডেট : ০৯ মার্চ ২০২১, ২১:৫৮

মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. কামরুল ইসলাম চৌধুরীর স্ত্রী সাবরিনা ইসলাম চৌধুরী (৬১) গতকাল মঙ্গলবার সকাল ৭টা ১০ মিনিটে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজেউন)। গতকাল সকালে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করেন। তিনি এক মেয়ে, জামাতাসহ বহু আত্মীয় ও গুণগ্রাহী রেখে গেছেন। মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান, পরিচালনা পর্ষদ, সব নির্বাহী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ব্যাংকের এমডির স্ত্রীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। তারা মরহুমার আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। —প্রেস বিজ্ঞপ্তি