শনিবার ৩৮তম বিসিএস অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ক্যাডার কর্মকর্তাদের বিভাগীয় প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট একাডেমির (ফিমা) অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল মোহাম্মদ মুসলিম চৌধুরী। গেস্ট অব অনার ছিলেন অর্থ বিভাগের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদার।
অনুষ্ঠানে আব্দুর রউফ তালুকদার সার্ভিস ডেলিভারির ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সার্ভিস মানুষের দোরগোড়ায় পৌঁছানোর লক্ষ্যে নিজেদের তৈরি করতে হবে। মোহাম্মদ মুসলিম চৌধুরী বলেন, ফিমার প্রশিক্ষণের মাধ্যমে পেশাগত জ্ঞান ও দক্ষতা অর্জন করতে হবে।—প্রেস বিজ্ঞপ্তি
