বদলে গেছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ভেন্যু। ম্যাচটি সাউদাম্পটনের রোজ বৌলে হবে বলে জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি। ভারত ও নিউ জিল্যান্ডের ম্যাচটি শুরু হবে আগামী ১৮ জুন। প্রাথমিকভাবে যা হওয়ার কথা ছিল লর্ডসে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেকে গত সোমবার সৌরভ জানান, ‘ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছে আগেই। ম্যাচটি নিয়ে নিজের উচ্ছ্বাসের কথাও জানান সাবেক ভারত অধিনায়ক। সাউথ্যাম্পটনে ভারত ও নিউ জিল্যান্ডের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল দেখতে উন্মুখ হয়ে আছি আমি। হ্যাঁ, এটা সাউদাম্পটনে হবে। অনেক দিন আগেই সিদ্ধান্ত হয়ে গেছে। কোভিডের কারণে আর সেখানে হোটেল একেবারেই কাছে। কোভিডের পর ইংল্যান্ড যখন খেলা শুরু করল, তাদের অনেক ম্যাচ সাউদাম্পটনে ছিল।’
