আড়াইহাজারে বঙ্গবন্ধু স্মরণে আলোচনাসভা

আপডেট : ০৯ মার্চ ২০২১, ২২:০৯

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

আড়াইহাজারের বিশনন্দী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে গতকাল বঙ্গবন্ধু স্মরণে আলোচনাসভার আয়োজন করা হয়। বিশনন্দী ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম সিরাজের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী এমপি। প্রধান বক্তা ছিলেন সংসদ সদস্য আলহাজ নজরুল ইসলাম বাবু। বিশেষ বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ খোরশীদ আলম সরকার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মুজাহেদুর রহমান হেলো সরকার, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সিরাজুল ইসলাম ভুইয়া, আড়াইহাজার পৌর মেয়র আলহাজ সুন্দর আলী, বিশনন্দী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইকবাল রহমান রিপন, বিশনন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন।