রূপগঞ্জ (নারায়াণগঞ্জ) সংবাদদাতা
রূপগঞ্জ উপজেলার চনপাড়া রাসেলনগর ও কায়েতপাড়া ইউনিয়নের আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে বিক্ষোভ করেছে এলাকাবাসী। গতকাল পূর্বগ্রাম উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মোঃ জাহেদ আলী। বক্তব্য রাখেন কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বজলুর রহমান, রূপগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি কামরুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুবুর রহমান মেহের, সাধারণ সম্পাদক নাঈম ভুঁইয়া, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিকদার প্রমুখ। সভায় বক্তারা বলেন, শেখ রাসেল নগর ও কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরূদ্ধে ষড়যন্ত্র চলছে। তাদের বিরূদ্ধে মামলা ও হামলা করে হয়রানি করা হচ্ছে। কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ও কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ জাহেদ আলীর জনসমর্থনে ঈর্ষাণিত হয়ে একটি চক্র এখন সক্রিয় হয়ে তার সমর্থিত নেতাকর্মীদের বিরূদ্ধে একের পর এক মিথ্যা মামলা দায়ের করা হচ্ছে।
