চট্টগ্রাম কারাগার থেকে পালানো ফরহাদ নরসিংদী থেকে গ্রেফতার

আপডেট : ০৯ মার্চ ২০২১, ২২:৪৭

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে যাওয়া খুনের মামলার হাজতি আসামি ফরহাদ হোসেন রুবেলকে অবশেষে নরসিংদী জেলা থেকে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানা পুলিশের একটি টিম গ্রেফতার করেছে। সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর এ কথা জানান।

ফরহাদ নরসিংদীর রায়পুরায় অবস্থান করছে এমন গোপন খবর পেয়ে চট্টগ্রাম নগর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক আইয়ুব উদ্দীনের নেতৃত্বে একটি দল সেখানে পৌঁছায়। রায়পুরা থানা পুলিশের সহযোগিতা নিয়ে ভোর ৫টার দিকে আদিয়াবাদ ইউনিয়নের কান্দাপাড়া এলাকায় তার ফুফুর বাড়িতে অভিযান চালানো হয়। ঐ সময় সে ঘুম থেকে উঠে দরজা খুলে বের হচ্ছিল। পুলিশ দেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে তাকে গ্রেফতার করা হয়। এ সময় বাড়ির অন্য সদস্যরাও পালিয়ে যায়।