তথ্য ও যোগাযোগ প্রযুক্তি:উচ্চমাধ্যমিক

আপডেট : ১০ মার্চ ২০২১, ০০:১৫

ব্রডকাস্ট মোড

(Broadcast Mode)

আমরা যখন রেডিও শুনি কিংবা টিভি দেখি সেটা কিন্তু সম্প্রচার করা হয় এক জায়গা থেকেই কিন্তু আমরা নেটওয়ার্কের আওতায় যারা আছি সবাই শুনতে পারি এবং দেখতে পারি। অর্থাত্ একই নেটওয়ার্কের আওতায় কোনো নোড/কম্পিউটার বা অন্য কোনো মাধ্যম থেকে ডেটা প্রেরণ করলে ঐ নেটওয়ার্কের সকল নোড ব্যবহারকারী ডেটা গ্রহণ করতে পারে।

মাল্টিকাস্ট মোড

( Multicast Mode):

তোমরা যে, হোয়াটস অ্যাপ কিংবা মেসেঞ্জার গ্রুপ ব্যবহার করো এটিই মূলত মাল্টিকাস্ট মোড। গ্রুপের কোনো একজন কোনো কিছু পোস্ট করলে তা ঐ গ্রুপের সকলেই দেখতে পাবে। অর্থাত্ গ্রুপের কোনো একজন ডেটা প্রেরণ করলে শুধুমাত্র উক্ত গ্রুপের সকল সদস্য ডেটা গ্রহণ করতে পারে কিন্তু ঐ নেটওয়ার্ক ব্যবহারকারী সকলে ডেটা গ্রহণ করতে পারে না। তাকে মাল্টিকাস্ট মোড বলে। যেমন- ফেসবুক ব্যবহারকারী হলেই সকল ফেসবুক গ্রুপের ডেটা গ্রহণ করতে পারে না, যদি না সে ঐ গ্রুপের সদস্য হয়।