নগরবাউল রকস্টার জেমস শখের ফটোগ্রাফার। প্রকৃতি-পোর্টে ট ছবি তোলেন অনেক বছর ধরে। যদিও এর সবটুকুই আপন খেয়ালে। যা নিয়ে তার মধ্যে বাড়তি কোনও প্রকাশ বা প্রস্তুতি দেখা যায় না। তার ক্যামেরা ক্যানভাস মাঝে-মধ্যে দেখার সুযোগ হয় সোশ্যাল মিডিয়ায়। এবার তার ক্যামেরায় ধরা পড়লেন মডেল, উপস্থাপিকা এবং অভিনেত্রী মারিয়া নূর।
সোমবার (৮ মার্চ) জেমস তার ফেসবুকে প্রকাশ করেন নিজের ফ্রেমে ধরা মারিয়া নূরের একটি ছবি। জেমসের তোলা সেই সাদা-কালো ছবিতে হাস্যোজ্জ্বল মারিয়া। ছবিটি শেয়ার করার পর নেটিজেনদের প্রশংসা কুড়চ্ছেন দেশের এই দুই তারকা।
Maria nur, MUA: bhuban
Posted by Mahfuz Anam James on Monday, March 8, 2021
মজার ব্যাপার হলো জেমসের শেয়ার করা মারিয়া নূরের ছবিতে কমেন্ট করেছেন দেশের জনপ্রিয় অনেক তারকা। জাকিয়া বারী মম লিখেছেন, ‘ওয়াওও। আমি আপনার ফ্রেমে বন্দী হতে পরলে খুব খুশি হব জেমস।’
Maria nur, MUA: bhuban
Posted by Mahfuz Anam James on Monday, March 8, 2021
নিজের ছবি জেমসের প্রোফাইলে স্থান পাওয়ায় উচ্ছ্বসিত মারিয়া নূর জানান, ‘এটি খুবই ভালো একটি অভিজ্ঞতা। ওনার অনেক শো/কনসার্টে আমি উপস্থাপনা করেছি। আমরা জেমস ভাইকে রকস্টার হিসেবে যখন দেখি তখন মনে হয় উনি অনেক গম্ভীর একজন মানুষ। কিন্তু আমি যখন ওনার কাছে ফটোশুট করলাম তখন দেখলাম জেমস ভাই পুরাই অন্যরকম। অনেক কথা বলে, একটা জায়গা তৈরি করেই তিনি আমার ছবি তুললেন। তিনি এতো ভালো ফটোগ্রাফার যে আমি ওনাকে জিজ্ঞেস করে ফেলেছি- আপনি এক্সিবিশন কবে করবেন।’
৭ বছরের উপস্থাপনা ক্যারিয়ারে ৫ হাজারের বেশি অনুষ্ঠান সঞ্চালনা করেছেন মারিয়া নূর। কর্পোরেট, মঞ্চ, টিভি শো, খেলার মাঠের অসংখ্য শো দিয়ে উপস্থাপক হিসেবে তারকাখ্যাতি পেয়েছেন তিনি। বর্তমানে ‘সেরা রাধঁনী’ রিয়ালিটি শো’র হোস্টিং নিয়ে ব্যস্ত আছেন মারিয়া।
ইত্তেফাক/বিএএফ
