কাজী শুভ-উপমার ‘পাগল মন’

আপডেট : ১০ মার্চ ২০২১, ০৬:৩৮

বেশকিছু শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন কণ্ঠশিল্পী কাজী শুভ। আর অডিও–চলচ্চিত্র দুই মাধ্যমেই গান করছেন তরুণ প্রজন্মের গায়িকা শারমিন সুলতানা উপমা। দ্বিতীয় বারের মতো কাজী শুভর সাথে ডুয়েট গানে কণ্ঠ দিলেন তরুণ প্রজন্মের গায়িকা শারমিন সুলতানা উপমা। 

‘পাগল মন’ শিরোনামে গানটির কথা ও সুর করেছেন জিয়াউদ্দিন আলম। সংগীতায়োজন করেছেন রোহান রাজ। এটি গত ২ মার্চ মঙ্গলবার রেকর্ড হয়েছে।

গানটির প্রসঙ্গে কাজী শুভ বলেন, ‘জিয়াউদ্দিন আলম ভাইয়ের লেখা ও সুরে এর আগে বেশ কিছু গান করেছি। খুব ভালো কথা ও সুর তার। উপমার সাথে এই গানটি আমার দ্বিতীয় ডুয়েট ‘পাগল মন’। খুবই ভালো গেয়েছে উপমা। আশা করি শ্রোতার গ্রহণ করবেন গানটি।’

উপমা বলেন, ‘অনেক দিন পর নতুন এই গানের ভয়েজ দিলাম। খুবই সুন্দর একটি রোমান্টিক গান। নতুন গান ‘পাগল মন’ নিয়ে আমি অনেক আশাবাদী’

তিনি বলেন, একটু সময় নিয়ে ও গুছিয়ে সংগীত পিপাসুদের জন্যে দারুণ একটি গান করলাম। এটি সবার ভালো লাগবে বলেই আমার বিশ্বাস।

ইত্তেফাক/বিএএফ