সীমান্তে মাটি খুঁড়ে মিললো গোলা সদৃশ বস্তু

আপডেট : ১০ মার্চ ২০২১, ১২:০৯

শেরপুরের নালিতাবাড়ী উপজেলা সীমান্তের রামচন্দ্রকুড়া ইউনিয়নের কালাকুমা গ্রামের একটি ফসলি জমির মাটির নিচ থেকে গোলা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ মার্চ) বিকেলে ওই গ্রামের আতর আলীর জমি থেকে এটি উদ্ধার করা হয়।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত কয়েকদিন আগে স্থানীয় এক যুবক ভারত থেকে ভেসে আসা ভোগাই নদীতে গোলা সদৃশ ওই বস্তুটি দেখতে পায়। পরে ভয়ে কাউকে কিছু না জানিয়ে আতর আলীর জমিতে পুঁতে রাখে। বিষয়টি জানাজানি হয়ে গেলে থানা পুলিশ মঙ্গলবার বিকেলে এটি উদ্ধারে অভিযান চালায়। এ অভিযানকালে সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফরোজা নাজনীন ও থানা পুলিশের ওসি বছির আহমেদ বাদলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল জানান, গোলাটি পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে। এটি উদ্ধার করে ওই স্থানটি পুলিশ ঘিরে রেখেছে। 

তিনি আরও জানান, ইতিমধ্যেই বোমা বিশেজ্ঞদলকে খবর দেওয়া হয়েছে। তারা এলেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। 

ইত্তেফাক/এএএম