পাকিস্তানের সিন্ধু প্রদেশে বসবাসরত সংখ্যালঘু সিন্ধি জনগোষ্ঠীর চলমান মানবিক সংকটের মধ্যেই তাদের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন মার্কিন কংগ্রেসম্যান অ্যাডাম স্কিফ। সেখানে চলমান মানবাধিকার লঙ্ঘনের নিন্দা জানিয়েছেন তিনি। সংখ্যালঘু এই জনগোষ্ঠীর ওপর গুম, নির্যাতন, জোরপূর্বক ধর্মান্তর এবং হত্যাকাণ্ড ঘটনার দ্রুত বন্ধ করার আহ্বান করেছেন এই কংগ্রেসম্যান।
অ্যাডাম স্কিফ বলেন, ‘পাকিস্তানে নির্যাতিত এই জনগোষ্ঠীর স্বাধীনতা, অধিকার আদায় ও উৎসাহ প্রদানে কিছু কথা বলতে পেরে আমি সন্তুষ্টি অনুভব করছি। শান্তিপ্রিয় সিন্ধি জনগোষ্ঠীর কথা জানতে পেরে খুব ভালো লাগছে আমার। আশা করছি দ্রুত তাদের জীবনে বিদ্যমান সকল সঙ্কট দূর হবে।’
সিন্ধু প্রদেশে চলমান মানবিক সংকটে শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, সেখানে চলা মানবাধিকার লঙ্ঘন কার্যক্রম নিয়ে আমি শঙ্কিত। ইও এলাকায় সংখ্যালঘুদের গুম, নির্যাতন, জোরপূর্বক ধর্ম পরিবর্তন ও হত্যাকাণ্ড করা হচ্ছে। এ ধরণের কার্যক্রম দ্রুত বন্ধ করার আহ্বান জানাচ্ছি আমি।
পাকিস্তানের এই প্রদেশটিতে চলমান মানবিক সংকট নিয়ে এর আগে জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সম্প্রদায় আশঙ্কা প্রকাশ করেছে। পাকিস্তান সরকারকে ওই অঞ্চলে শান্তি ফিরিয়ে আনার আহ্বানও জানানো হয়েছে।
ইত্তেফাক/টিআর
