
** লিচুর ফুল থেকে মধু সংগ্রহ করতে ছুটে এসেছে মৌমাছি। রাজশাহীর উত্তরাঞ্চল জুড়ে মধ্য রাত থেকে কুয়াশা পড়ায় আম ও লিচুর মুকুলের ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে বলে মনে করছেন চাষিরা । রাতের কুয়াশা যেন লিচুর ফুলে মুক্তার দানার মতো জমে থাকে। রাজশাহী পবা উপজেলার পশ্চিম বালিয়াডাঙ্গা ঈদগাহ মাঠ।(ছবি: আজাহার উদ্দিন)

** জমি থেকে মরিচ সংগ্রহ করে রোদে শুকাচ্ছেন একজন নারী। বৈরী আবহাওয়ার মধ্যেই এ বছর বগুড়ায় মরিচের বাম্পার ফলন হয়েছে। বগুড়ার ধুনট উপজেলার সাতটিকড়ি গ্রাম। (ছবি: ফোকাস বাংলা)

** আউর মজুদ করে বাড়ির মতো সাজিয়ে রাখা হয়েছে গরুর খামারে। রাজশাহী জেলার বিভিন্ন উপজেলায় গড়ে উঠেছে গরুর খামার। ছোটবড় সব ধরনের খামার করে লাভবান হচ্ছেন খামারিরা। ধান উঠলেই আউর উঠবে। বর্ষাকালের ঝড়-বৃষ্টিকে সামনে রেখে আউরগুলোর দাম বেড়ে যেতে পারে। তাই বড় খামারিরা খামারকে ঘিরেবড় জাতের গোখাদ্য ঘাস রেখেছেন। রাজশাহীর চারঘাট উপজেলার অনুপমপুর গ্রাম। (ছবি: আজাহার উদ্দিন)

** রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের চার রাস্তার মোড়ের মাঝে তিনটি বাগান আছে। সবক'টিতেই বিভিন্ন ধরনের ফুল ফুটেছে। রাজশাহী নগরীর মোল্লাপাড়া কড়াইতলা মোড়। (ছবি: আজাহার উদ্দিন)
ইত্তেফাক/এসএআর
