আইসিএমএবি ঢাকা ব্রাঞ্চ কাউন্সিলের নতুন নেতৃত্ব নির্বাচন

আপডেট : ১০ মার্চ ২০২১, ১৯:৫৪

ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) ঢাকা ব্রাঞ্চ কাউন্সিলের নতুন চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন যথাক্রমে মোঃ বখতিয়ার আলম এফসিএমএ ও ডঃ সৈয়দ আব্দুল্লাহ আল মামুন।

সম্প্রতি ঢাকা ব্রাঞ্চ কাউন্সিলের সভায় তাঁরা ২০২১ সালের জন্য নির্বাচিত হন।। সভায় মুহাম্মাদ নজরুল ইসলাম এফসিএমএ ও মান্নান বেপারী সিইআরএম, এফসিএমএ যথাক্রমে সেক্রেটারি এবং ট্রেজারার নির্বাচিত হন। 

নব নির্বাচিত চেয়ারম্যান মোঃ বখতিয়ার আলম পারফিটি ভ্যান মিল বাংলাদেশ (প্রাঃ )লিমিটেডের এসোসিয়েট হেড-কর্পোরেশন ফাইন্যান্স পদে এবং ভাইস-চেয়ারম্যান ডঃ সৈয়দ আব্দুল্লাহ আল মামুন এফসিএমএ, সিএসআরএস ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (সিআরআইএসএল) উপ-প্রধান নির্বাহী হিসাবে কর্মরত আছেন।

সেক্রেটারি মুহাম্মদ নজরুল ইসলাম এফসিএমএ সন্ধানী লাইফ ফাইন্যান্স লিমিটেপের মহাব্যবস্থাপক এবং প্রধান নির্বাহী এবং ট্রেজারার মান্নান বেপারী সিইআরএম, এফসিএমএ বর্তমানে সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কর্মাস ব্যাংকের ভাইস-প্রেসিডেন্ট। 

ইত্তেফাক/এসএইচ