আপনার রাশিফল

আপডেট : ১০ মার্চ ২০২১, ২০:৫৯

১১ মার্চ ২০২১ খ্রিষ্টাব্দ, বৃহস্পতিবার

আজ ২৬ ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ এবং ২৬ রজব ১৪৪২ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মীন রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬টা ২৪ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ৯ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মীন রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ২। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: চন্দ্র ও নেপচুন। আপনার শুভ সংখ্যা: ২ ও ৭। শুভ বার: সোম। শুভ রত্ন: মুক্তা ও এমিথিস্ট। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

পিতৃস্বাস্থ্য ভালো থাকতে পারে। কোনো আশা পূরণ হতে পারে। পেশাগত যোগাযোগে সাফল্য পেতে পারেন। বড় ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে।

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

উচ্চশিক্ষার্থীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। সামাজিক কাজে অংশ নিয়ে সাফল্য পেতে পারেন। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। বেকারদের কারো কারো কর্মপ্রাপ্তি হতে পারে।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

অতীন্দ্রিয় শাস্ত্রের প্রতি আগ্রহবোধ করতে পারেন। জ্ঞানস্পৃহা বাড়বে। জীবনকে অর্থবহ করার চেষ্টা করুন। কোনো সত্গুরুর পরামর্শে উপকৃত হতে পারেন। তীর্থযাত্রা হতে পারে।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

অপরের প্রতি সদাচরণ করুন। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ পরিহার করার চেষ্টা করুন। সামাজিক সংকট এড়িয়ে চলুন। অন্যথায় বদনাম হতে পারে।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

ব্যক্তিগত দায়দায়িত্ব বাড়তে পারে। কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পেতে পারেন। ঘনিষ্ঠ কেউ শত্রুতাও করতে পারে। দাম্পত্য সম্পর্ক ভালো থাকতে পারে। পারস্পরিক সামাজিক সম্পর্ক বজায় রাখুন।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

ধর্মকর্মের প্রতি আগ্রহবোধ করতে পারেন। কর্মস্থলে যাবতীয় ঝামেলা এড়িয়ে চলুন। শারীরিক অসুস্থতাকে অবহেলা করা ঠিক হবে না। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

মাতৃস্বাস্থ্য ভালো যাবে। প্রেম-ভালোবাসার জন্য সময় অনুকূল থাকতে পারে। মনের মানুষকে মনের কথা খুলে বলুন। রোমান্স ও বিনোদন শুভ। সম্ভাব্যক্ষেত্রে সন্তান লাভ হতে পারে।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

ছোট ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকতে পারে। মন ভালো থাকবে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকতে পারে। জ্ঞানস্পৃহা বাড়বে। আবেগ সংযত রাখুন।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

অধীনস্থদের কাজে লাগাতে চেষ্টা করুন। প্রাপ্ত তথ্যের ওপর নির্ভর করতে পারেন। কাজকর্মে উত্সাহবোধ করবেন। প্রয়োজনে প্রতিবেশীদের সহযোগিতা পেতে পারেন।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

শরীর ভালো থাকতে পারে। পড়াশোনায় আনন্দ পাবেন। আর্থিক দিক ভালো যাবে। বাড়িতে অতিথি আসতে পারে। পাওনা টাকা আদায় হতে পারে।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। মানসিক প্রশান্তি বজায় থাকতে পারে। ব্যক্তিত্ব বিকাশের সুযোগ পেতে পারেন। কাউকে প্রথম দেখায় ভালো লাগতে পারে।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

বড় ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকতে পারে। কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। সম্ভাব্যক্ষেত্রে বিদেশযাত্রা হতে পারে। ব্যয় বাড়তে পারে। শারীরিক অসুস্থতাকে অবহেলা না করে চিকিত্সকের পরামর্শ নিন।