মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের দুটি সমুদ্রগামী এম.ভি মেঘনা প্রিন্সেস ও এম.ভি মেঘনা এডভেঞ্চারের উদ্বোধন চট্টগ্রাম বন্দরে গতকাল অনুষ্ঠিত হয়। নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, এমপি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম শাহজাহান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমোডর আবু জাফর মো. জালাল উদ্দিন (সি)। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল। —প্রেস বিজ্ঞপ্তি
