ক্যাপশন নিউজ

আপডেট : ১০ মার্চ ২০২১, ২১:৩০

এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (এনআরবিসি ব্যাংক) ও এসকেএস ফাউন্ডেশনের মধ্যে সম্প্রতি একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তমালের উপস্থিতিতে ব্যাংকের এমডি ও সিইও মো. মুখতার হোসেন ও  এসকেএস ফাউন্ডেশনের প্রধান  নির্বাহী  রাসেল আহম্মেদ  লিটন চুক্তিতে সই করেন

০০০

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য গত মঙ্গলবার মিল্ক ভিটা প্রধান কার্যালয়ে বিক্রয় কেন্দ্র উদ্বোধন করেন। এ সময় পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো. রেজাউল আহসান, সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক মো. আমিনুল ইসলাম, মিল্ক ভিটার চেয়ারম্যান শেখ নাদির হোসেন লিপু প্রমুখ উপস্থিত ছিলেন