জামাল ভুঁইয়ার জন্য কলকাতার মোহামেডানকে চিঠি

আপডেট : ১০ মার্চ ২০২১, ২১:৩৪

জাতীয় দলের অনুশীলন শুরু হয়ে যাবে। ১৩ মার্চ রিপোর্টিং, ১৪ মার্চ অনুশীলন শুরু। এর আগে অবশ্য কোভিড টেস্ট হবে। তবে জাতীয় দলের অধিনায়ক জামাল ভুঁইয়াকে পেতে চেষ্টা করে যাচ্ছে বাফুফে। এরই মধ্যে বাফুফে কলকাতার মোহামেডানকে চিঠি পাঠিয়েছে। জামাল এখন কলকাতায় আই লিগ খেলছে। নেপালের টুর্নামেন্ট খেলতে বাংলাদেশ দল প্রস্তুতি নেবে। জামাল কবে আসবে সেটা জানতেই চিঠি। গতকাল বাফুফের সভাপতি কাজী সালাহউদ্দিন জানিয়েছেন, বাফুফে চিঠি পাঠিয়েছে কলকাতার মোহামেডানকে। তিনি বলেন, ‘ফিফার নিয়ম অনযায়ী জাতীয় দলের লেখার জন্য খেলোয়াড়কে ছাড়তে হবে। আশা করি, মোহামেডানও সেটা করবে। তারও আগে নিশ্চিত হবে—জামাল খেলতে চায় কি না। সে যদি নিজে খেলতে না চায় তাহলে ভিন্ন কথা। তবে জামালকে পেতে চিঠি দেওয়া দরকার—বাফুফে সেটি দিয়েছে।’