মোহামেডানে ক্যামেরুনের ফুটবলার

আপডেট : ১০ মার্চ ২০২১, ২১:৩৪

লিগের প্রথম পর্ব শেষ। এখন মধ্যবর্তী দলবদল চলছে। দেশি-বিদেশি খেলোয়াড় রেজিস্ট্রশনের সময় ৭ এপ্রিল পর্যন্ত। মোহামেডান তাদের বিদেশি তালিকায় পরিবর্তন আনছে। আক্রমণভাগে আরো এক জন ফুটবলার আসবেন। ক্যামেরুনের ফরোয়ার্ড ইয়াসিন ঢাকায় আসবেন ভিসা জটিলতা কেটে গেলেই। নাইজেরিয়ান আবিওয়ালা নুরাতকে রাখবে না মোহামেডান। তার জায়গায় ক্যামেরুনের ইয়াসিনকে নেওয়া হবে বলে জানিয়েছেন দলের টিম লিডার আবু হাসান চৌধুরী প্রিন্স। তিনি জানিয়েছেন ইয়াসিন মিয়ানমারে খেলছিল। সেখানে খেলা বন্ধ হয়ে যায়। তাই চলে আসবে ইয়াসিন।’ এই ফুটবলার আগেও ঢাকায় এসেছিলেন। কিন্তু কোনো ক্লাবে খেলা হয়নি তার। লিগের প্রথম পর্বে ১২ খেলায় ১৯ পয়েন্ট (৫ জয়, ৪ ড্র, ৩ হার) নিয়ে মোহামেডান পয়েন্ট টেবিলে ৬ নম্বরে রয়েছে। মোহামেডানের ফুটবলাররা এখন ছুটিতে রয়েছেন। ক্যাম্পে গিয়ে দেখা যায় খেলোয়াড়দের রুম বন্ধ।