নাটোরে ৬ দফা দাবিতে আইডিইবির মানববন্ধন

আপডেট : ১০ মার্চ ২০২১, ২১:৪২

প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী প্রাথমিক নিযুক্তিকালে ডিগ্রি ইঞ্জিনিয়ারদের ন্যায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরও একটি স্পেশাল ইনক্রিমেন্ট প্রদানসহ ৬ দফা দাবিতে নাটোরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি)-এর প্রকৌশলীরা মানববন্ধন করেছে। বুধবার সকাল ১১টার দিকে নাটোর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনকালে বক্তব্য রাখেন আইডিইবি জেনিক নাটোর শাখার সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, সাংগঠনিক সম্পাদক মুশফিকুর রহমান, উপদেষ্টা শাহিনুল ইসলাম, আব্দুস সাত্তারসহ প্রকৌশলী সদস্যরা। এ সময় বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পেশাগত সমস্যাদি দীর্ঘদিনেও সমাধান না হওয়ায় তাদের মধ্যে ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়েছে।