রংপুরে তিন কারখানা মালিককে জরিমানা

আপডেট : ১০ মার্চ ২০২১, ২১:৪৩

রংপুর নগরীর মাহিগঞ্জ খাসবাগ এলাকায় অবৈধ ও নকল পিভিসি পাইপ এবং প্লাস্টিকের কারখানায় মঙ্গলবার বিকালে অভিযান পরিচালনা করেছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় বিএসটিআইর অনুমোদনহীন ও পরিবেশের জন্য ক্ষতিকর প্রক্রিয়ায় পিভিসি পাইপ এবং প্লাস্টিক উত্পাদনের দায়ে তিন কারখানার মালিককে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

রংপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধার নেতৃত্বে র?্যাব-১৩ ও বিএসটিআইর সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়। কারখানা তিনটি হলো—মাহিগঞ্জ খাসবাগ এলাকায় আজিজ পাইপ ফ্যাক্টরি, তমিজ পাইপ ফ্যাক্টরি ও এমএইচ পাইপ ফ্যাক্টরি। অনুমোদনহীন এবং পরিবেশের জন্য ক্ষতিকর প্রক্রিয়ায় পণ্য উত্পাদন কার্যক্রম প্রতিরোধে জেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।