বরিশালে ছাত্র ফেডারেশনের জেলা সম্মেলন

আপডেট : ১০ মার্চ ২০২১, ২১:৪৩

ছাত্র ফেডারেশনের প্রথম জেলা সম্মেলন উপলক্ষ্যে বুধবার র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে সম্মেলনে জেলা ছাত্র ফেডারেশনের আহ্বায়ক নবীন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্র ফেডারেশনের সভাপতি মো. গোলাম মোস্তফা।

বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য আল-আমিন শেখ, বরিশাল মহানগর ছাত্র ফেডারেশনের সভাপতি ইসরাত জাহান সুরাইয়া, ছাত্রনেতা জামিল আহমেদ, হাসিব আহমেদ, আরিফুর রহমান মিরাজ, মো. জাবেদ, রাইসুল ইসলাম সাকিব ও সাকিবুল ইসলাম সাকিব। এ সময় বক্তারা শিক্ষার্থীদের বেতন ও ভর্তি ফি অর্ধেক করা, শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত এবং করোনা ভ্যাকসিন দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়াসহ ৯ দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।