নালিতাবাড়ীতে গোলাসদৃশ বস্তু উদ্ধার

আপডেট : ১০ মার্চ ২০২১, ২১:৪৪

নালিতাবাড়ী উপজেলার সীমান্তের রামচন্দ্রকুড়া ইউনিয়নের কালাকুমা গ্রামের একটি ফসলি জমির মাটির নিচ থেকে গোলাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকালে ঐ গ্রামের জনৈক আতর আলীর জমি থেকে এটি উদ্ধার করা হয়। এ সময় সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফরোজা নাজনীন ও থানা পুলিশের ওসি বছির আহমেদ বাদলসহ অন্যরা উপস্থিত ছিলেন। মঙ্গলবার রাত ৭টার দিকে বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল জানান, গোলাটি পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে।