পুঠিয়ায় বাংলা লোকনাট্য উত্সব শুরু

আপডেট : ১০ মার্চ ২০২১, ২১:৪৫

পুঠিয়ার রাজবাড়ী মাঠে আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ১৬তম বাংলা লোকনাট্য উত্সব ২০২১। পুঠিয়া থিয়েটারের আয়োজনে বিকাল ৪টায় এ উত্সবের উদ্বোধন করবেন রাজশাহী সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। প্রধান অতিথি থাকার কথা রয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদের (এমপি)। ১৬তম বাংলা লোকনাট্য উত্সবের প্রধান সমন্বয়কারী কাজী সাইদ হোসেন দুলাল বুধবার ইত্তেফাককে এ তথ্য জানান।