নবাবগঞ্জে মদসহ দুই ভাই গ্রেফতার

আপডেট : ১০ মার্চ ২০২১, ২১:৫৩

নবাবগঞ্জে অভিযান চালিয়ে দেশে তৈরি মদসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। গতকাল বুধবার সকালে উপজেলার বড় বক্সনগর খ্রিষ্টানপাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা হলেন—স্থানীয় মৃত অ্যান্থনি গোমেজের দুই ছেলে ফ্রান্সিস গোমেজ ও হিলারী গোমেজ । র্যাব-১১, সিপিসি-১-এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আবু ছালেহ এক প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানান। এতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ৬টার দিকে বড় বক্সনগরের অ্যান্থনি গোমেজের বাড়িতে অভিযান চালিয়ে তার দুই ছেলেকে গ্রেফতার করে র্যাব-১১। এ সময় তাদের রান্নাঘর থেকে ৮০ লিটার দেশীয় তৈরি মদ উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে নবাবগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে মামলা প্রক্রিয়াধীন।