যাত্রী ভোগান্তি

আপডেট : ১০ মার্চ ২০২১, ২২:৪২

ফুলপুর-ময়মনসিংহ মহাসড়কে লোকাল বাস সার্ভিস না থাকায় প্রতিনিয়ত এই অঞ্চলের যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দীর্ঘদিন ধরে শেরপুর, হালুয়াঘাটের বাস সার্ভিসগুলো একমাত্র ভরসা ছিল। সম্প্রতি ফুলপুরগামী যাত্রীদের বাসে না ওঠানোর প্রবণতা দেখা যাচ্ছে। পরবর্তী সময়ে ফুলপুর-ময়মনসিংহ রুটে বিআরটিসি বাস সার্ভিস চালু হলেও করোনা মহামারির কারণে বেশিদিন চালু থাকেনি। ফলে যাত্রী ভোগান্তির পুনরাবৃত্তি ঘটছে। সাপ্তাহিক ছুটি ও জাতীয় উত্সবগুলোতে দুই থেকে তিন গুণ ভাড়া বাড়ে। স্বাভাবিক ভাড়া ৩০ টাকা হলেও এই দিনগুলোতে ১০০ থেকে ১৫০ টাকা করে ভাড়া গুনতে হচ্ছে। বিকল্প পরিবহনগুলোও (থ্রি হুইলার) তখন সুযোগ বুঝে অতিরিক্ত ভাড়া আদায় করে। কখনো প্রতিবাদ করলে চালক ও চালকের সহকারী দ্বারা হয়রানির শিকার হতে হচ্ছে যাত্রীদের। অবিলম্বে যাত্রী ভোগান্তি নিরসনে স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

মো.ইফতে খারুল  ইসলাম

শিক্ষাথী,

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ