জাদুঘরটি খুলে দিন

আপডেট : ১০ মার্চ ২০২১, ২২:৪২

বাংলাদেশের প্রকাশনা ও মুদ্রণের অন্যতম পুরোধা কুষ্টিয়ার কুমারখালির সাংবাদিক কাঙাল হরিনাথ মজুমদার। ১৮৭৩ সালে তিনি স্থাপন করেন এম এন প্রেস। ঐতিহাসিক এ প্রেস এবং কাঙাল হরিনাথের স্মৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে নির্মিত হয় কাঙাল হরিনাথ স্মৃতি জাদুঘর। মহামারি করোনার শুরুর দিকে অন্য সবকিছুর মতো বন্ধ করে দেওয়া হয় এ জাদুঘরটিও। কিন্তু বর্তমানে দেশের সবগুলো পর্যটনকেন্দ্র খুলে দেওয়া হলেও এখনো খোলা হয়নি কাঙাল হরিনাথ স্মৃতি জাদুঘর। ফলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত শত শত ভ্রমণপিপাসু, ইতিহাসপ্রিয় দর্শনার্থীরা জাদুঘরে এসেও নান্দনিক  এ জাদুঘর দেখার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। তাই কর্তৃপক্ষের কাছে আবেদন, স্বাস্থ্যবিধি মেনে জাদুঘরটি দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হোক।

নাহারুল আলম

শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া