যশোর পৌরসভায় নির্বাচন ৩১ মার্চ

আপডেট : ১০ মার্চ ২০২১, ২২:৪৬

যশোর সদর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৩১ মার্চ বুধবার। এ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১১ মার্চ সোমবার। এই পৌরসভার মেয়র, কাউন্সিলর ও সাধারণ আসনের কাউন্সিলর পদে ইভিএমের মাধ্যমে নির্বাচন হবে। ভোটগ্রহণের সময় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

গতকাল বুধবার ইসির উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে নতুন করে তপশিল ঘোষণার কথা জানানো হয়। ইলেকট্রনিক ভোটিং মেশিনে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

যশোর সদর পৌরসভায় পঞ্চম ধাপে ২৮ ফেব্রুয়ারি ভোটের দিন ঠিক করা হয়েছিল। কিন্তু ৯ ফেব্রুয়ারি এ নির্বাচন স্থগিতের নির্দেশ দেয় উচ্চ আদালত। সীমানাসংক্রান্ত জটিলতা এবং ভোটার তালিকা হালনাগাদ না করায় যশোর পৌরসভা নির্বাচন স্থগিত চেয়ে রিট করলে নির্বাচন স্থগিত করা হয়েছিল।