বাহাউদ্দিন আহমেদ
প্রগতি ইনসিওরেন্স লিমিটেডের গুলশান শাখার ইনচার্জ ও সহকারী ব্যবস্থাপনা পরিচালক বাহাউদ্দিন আহমেদ (৭৪) গত ৪ মার্চ ঢাকার উত্তর বাড্ডায় নিজ বাসভবনে হূদেরাগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে...রাজেউন)। তিনি স্ত্রী, এক মেয়ে রেখে গেছেন। বাদমাগরিব নামাজে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে তার লাশ দাফন করা হয়।
ওরফাতুন নেছা
কালের কণ্ঠের বিজনেস এডিটর মো. মাসুদ রুমীর শাশুড়ি ওরফাতুন নেছা (৭৫) রাজধানীর বারডেম হাসপাতালে গত রবিবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। গত সোমবার বাদ জোহর মেহেরপুর হোটেল বাজার জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে মেহেরপুর পৌরসভা কবরস্থানে দাফন করা হয়। মেহেরপুর সদরের মল্লিকপাড়ার প্রয়াত এ কে এম এম সামসুজ্জোহার স্ত্রী ওরফাতুন নেছা তিন পুত্র, দুই কন্যাসন্তান রেখে গেছেন।
আজাদ হোসেন
পাবনার চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, ফৈলজানা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, নেংড়ী গ্রামের বাসিন্দা আলহাজ আজাদ হোসেন (৭৫) বুধবার সকালে ঢাকার স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে, তিন মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ বৃহস্পতিবার সকাল ৯টায় নেংড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তার নামাজে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হবে। আওয়ামী লীগ নেতা ও সাবেক চেয়ারম্যান আজাদ হোসেনের মৃত্যুতে পাবনা-৩ আসনের এমপি আলহাজ মো. মকবুল হোসেন, চাটমোহর উপজেলা চেয়ারম্যান আলহাজ মো. আ. হামিদ মাস্টার, চাটমোহর পৌরসভার মেয়র অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন সাখো, ফৈলজানা ইউপি চেয়ারম্যান হানিফ উদ্দিনসহ বিশিষ্টজন গভীর শোক প্রকাশ করেছেন।
