রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ করোনা ভাইরাসের (কোভিড-১৯) প্রতিষেধক টিকা নিয়েছেন। গতকাল বুধবার বিকালে করোনা টিকার প্রথম ডোজ নেন রাষ্ট্রপতি। এ সময় রাষ্ট্রপতি দেশবাসীকে করোনার টিকা নেওয়া ও একই সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান। কোভিড-১৯ মহামারির বছর গড়ানোর পর টিকা এলে গত ৭ ফেব্রুয়ারি বাংলাদেশে গণটিকাদান শুরু করে সরকার। গত ৪ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ২৪ ফেব্রুয়ারি তার ছোট বোন শেখ রেহানা করোনার টিকা নেন। বাংলাদেশে দেওয়া হচ্ছে ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা।
