যশোরে হত্যা মামলার আসামি খুন

আপডেট : ১০ মার্চ ২০২১, ২৩:১১

যশোরে হত্যা মামলার এক আসামিকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত বাচ্চু গাজী (৩৮) যশোর সদর উপজেলার বাউলিয়া হামিদপুর গ্রামের রবিউল গাজীর ছেলে। বুধবার সকালে যশোর শহরের খোলাডাঙ্গা এলাকার একটি ধানখেত থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাতে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পেশায় লেদমিস্ত্রি বাচ্চু মণিরামপুরে ২০১৮ সালের একটি হত্যা মামলার আসামি।