আর কয়েক মাস পরই বাজারে আসবে রসালো লিচু। ইতিমধ্যে লিচুগাছে আসতে শুরু করেছে মুকুল। এই লিচু ফুলের মধু খেতে দিনের বেলায় দলে দলে ছুটে আসছে মৌমাছির দল। আর মধ্যরাত থেকে লিচু ফুলে জমতে থাকা কুয়াশা ভোরের আলোয় মুক্তার দানার মতো ঝিলিক দিচ্ছে। গতকাল রাজশাহীর পবা উপজেলা থেকে তোলা ছবি —আজাহার উদ্দিন