করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় এবারও চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলা ও মেলা স্থগিত করা হয়েছে। ১৯০৯ সাল থেকে প্রতি বছর ১২ বৈশাখ লালদীঘি মাঠে বলী খেলা এবং খেলার আগে ও পরে মিলিয়ে তিন দিনের বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। গত বছরও করোনার কারণে ১১১তম বলী খেলা ও মেলা স্থগিত করা হয়েছিল। গতকাল বুধবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে জব্বারের বলী খেলা ও মেলা কমিটি দ্বিতীয় বারের মতো বলী খেলা ও মেলা স্থগিতের ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মেলা কমিটির সভাপতি কাউন্সিলর জহর লাল হাজারী।
উল্লেখ্য, ব্রিটিশবিরোধী আন্দোলনে যুব সমাজের সুস্বাস্থ্য গঠনে চট্টগ্রামের বদরপাতির ধনাঢ্য ব্যবসায়ী আবদুল জব্বার সওদাগর ১৯০৯ সালে এ কুস্তি বা বলী খেলার প্রচলন করেন।
