আসন্ন লক্ষ্মীপুর-২ আসনে উপনির্বাচন এবং ১১ পৌরসভা ও ৩৭১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নের জন্য আবেদনপত্র বিতরণের সময়সীমা বাড়ানো হয়েছে। গতকাল বুধবার দুপুরে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ফরম সংগ্রহ ও জমা কার্যক্রম চলাকালীন এ ঘোষণা দেন দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। এ সময় তিনি ঘোষণা মাইকে মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ ও জমাদানকারী দলীয় নেতাকর্মীদের জনসমাগম এড়িয়ে স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে চলার অনুরোধ জানান।
