সাড়ে তিন হাজারের বেশি অভিবাসী মা-বাবাহীন শিশু মার্কিন সীমান্ত বাহিনীর হেফাজতে

আপডেট : ১১ মার্চ ২০২১, ০০:৩৭

মেক্সিকো সীমান্তে সাড়ে তিন হাজারের বেশি শিশু মার্কিন সীমান্ত বাহিনীর হেফাজতে আটক রয়েছেন। এসব শিশুর সঙ্গে মা-বাবাও নেই। এ নিয়ে সমালোচনা হয়েছিল সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের আমল থেকেই। এখন আগের চেয়ে সংখ্যা আরো বেড়েছে। এদের মধ্যে দুই হাজার ৮০০ শিশু ভাল আশ্রয়ের অপেক্ষায় আছেন। অথচ সেখানে মাত্র ৫০০ জনের থাকার ব্যবস্থা আছে। গত মঙ্গলবার আরো ৪৪০ মা-বাবাহীন শিশুকে গ্রেপ্তার করা হয়েছে। হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি শিশুদের গ্রেপ্তারকে কোনো সংকট বলতে নারাজ। তিনি বলেন, পরিদর্শক দল এখনো প্রেসিডেন্ট জো বাইডেনকে কোনো তথ্য দেয়নি। তারা বৈঠক করে প্রেসিডেন্টকে বিষয়টি সম্পর্কে জানাবে এবং ব্যবস্থা নেওয়া হবে।—সিএনএন