পরকীয়ার সন্দেহে স্ত্রীর হাত-পা কুড়াল দিয়ে বিচ্ছিন্ন করলেন স্বামী

আপডেট : ১১ মার্চ ২০২১, ১৭:১৯

স্বামীর সন্দেহ করেছিলেন স্ত্রী জড়িয়েছেন পরকীয়ায়। এ সন্দেহের ভিত্তিতেই স্ত্রীকে কুড়াল দিয়ে কুপিয়ে হাত-পা বিচ্ছিন্ন করে দিলেন স্বামী। চাকরি সূত্রে বাইরে থাকতেন স্ত্রী। ছুটিতে বাড়ি ফেরার পরই এ কাণ্ড ঘটান স্বামী। ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের ভোপালে। মঙ্গলবার (৯ মার্চ) এসব জানিয়েছে বিভিন্ন ভারতীয় গণমাধ্যম।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত প্রীতম সিংহ সিসৌদিয়া (৩২) একমাত্র সন্তানকে নিয়ে ভোপালের নিশাতপুর থানার হোসঙ্গাবাদের পারশ কলোনিতে থাকতেন তিনি। স্ত্রী সঙ্গীতা কর্মসূত্রে থাকতেন ইনদোরে। তিনি একটি কারখানার তত্ত্বাবধায়কের পদে কাজ করতেন। বাড়ি ফিরতেন সাপ্তাহিক ছুটিতে। মঙ্গলবার তেমনই ছুটিতে বাড়ি এসেছিলেন সঙ্গীতা। পরে রাত সাড়ে ১১টার দিকে নেশাগ্রস্ত অবস্থায় স্বামী তার হাত এবং পা কেটে ফেলে।

মহিলার স্বামী প্রীতম সিংহ সিসৌদিয়াকে আটক করে পুলিশে খবর দেন প্রতিবেশীরা। পুলিশ এসে অভিযুক্ত ব্যাক্তিকে গ্রেফতার করেছে। গুরুতর আহত অবস্থায় মহিলাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে চিকিৎসকরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা বেশ সঙ্কটাপন্ন। তার হাত এবং পা জোড়া দেওয়া যাবে কি না, সে ব্যাপারেও নিশ্চিত করে কিছু জানাতে পারেননি চিকিৎসকরা।

ইত্তেফাক/এসএ