জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসানের একটি স্ট্যাটাসে তোলপাড় উঠেছে ফেসবুকে। মাত্র পাঁচটি শব্দের এক পোস্টে তাহসান লিখেছেন, আই স্টিল বিলিভ ইন ইউ...। ভক্তরা ধরেই নিয়েছেন এখানে মিথিলার কথা বুঝিয়েছেন তাহসান। এই স্ট্যাটাসের কমেন্টে নানা প্রশ্ন করছেন তারা।
অনেকেই সরাসরি তাহসানের সাবেক স্ত্রী অভিনেত্রী মিথিলার নাম নিয়েছেন। তাদের প্রশ্ন, স্ট্যাটাসের 'ইউ' বলতে কি মিথিলাকেই বোঝানো হয়েছে? মঙ্গলবার (৯ মার্চ) রাতে দেওয়া এ স্ট্যাটাসে এখন পর্যন্ত এক লাখ ষাট হাজারেরও বেশি রিয়েকশন পড়েছে, কমেন্ট এসেছে ২৮ হাজারের বেশি।
অবশ্য এসব বাস্তবতা এড়িয়ে অনেকে ভাবছেন, এটা নিছক তাহসানের নতুন গানের কথা। কেউ কেউ আবার বিষয়টিকে বিজ্ঞাপন প্রচারণী বার্তা ভাবছেন। তারা মনে করছেন, দেশের একটি ই-কমার্স প্রতিষ্ঠানের প্রচারণার অংশ হিসেবে এই স্ট্যাটাস দিয়েছেন তাহসান। এতো ভাবনার পরও বিষয়টি অমীমাংসিত রহস্যই থেকে গেল। যার উত্তর তাহসানের কাছেই। যদিও এ বিষয়ে তাহসান এখনও মুখ খোলেননি। ৮৫ লাখ ফলোয়ারসহ ভক্তদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন তিনি।
ইত্তেফাক/এসএ
