ডিজিটাল ব্যাংকিং সেবায় ইসলামী ব্যাংক

আপডেট : ১১ মার্চ ২০২১, ১৪:২৯

ডিজিটাল বাংলাদেশ গড়তে সহায়ক ভূমিকা পালন করছে ব্যাংকিং খাতের ডিজিটাল প্রোডাক্ট ও সেবা। গ্রাহকদের ডিজিটাল সেবা প্রদানের দিক থেকে বর্তমানে নেতৃত্ব দিয়ে আসছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। ঘরে বসেই ইসলামী ব্যাংকের হিসাব খোলা যায়। হিসাবে লেনদেন করা যায় বিশ্বের যেকোনো স্থান থেকে। এমনকি কার্ড ব্যবহার করা যায় বিশ্বের যেকোনো দেশে। নগদ টাকা জমা দিতেও এখন আর যেতে হয় না ব্যাংকে। 

ইসলামী ব্যাংকের সেলফনি একটি স্মার্ট ডিজিটাল ব্যাংকিং অ্যাপ। এ ব্যাংকের আরেকটি জনপ্রিয় ডিজিটাল সেবা হচ্ছে আই-ব্যাংকিং বা ইন্টারনেট ব্যাংকিং। এর মাধ্যমে সেলফিনের মতো বিশ্বের যেকোনো স্থান থেকে নিজের অ্যাকাউন্ট পরিচালনা করতে পারেন গ্রাহকরা।

এছাড়া ইসলামী ব্যাংকরে রয়েছে ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড। রয়েছে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস এমক্যাশ। সারাদেশে রয়েছে ইসলামী ব্যাংকের দেড় হাজার এটিএম ও চারশতাধিক সিআরএম-এর শক্তিশালী নেটওয়ার্ক। ইসলামী ব্যাংকের সর্বশেষ সংযোজন হোয়াটস অ্যাপ সেবা পাওয়া যায় +৮৮০১৩১৩০১৬২৫৯ নম্বরে বিশ্বের যেকোনো স্থান থেকে।

এছাড়া ডিজিটাল সেবার মধ্যে রয়েছে ‘খিদমাহ’ শরীআহ সম্মত ক্রেডিট কার্ড, প্রায় তিন হাজার ৩০০ মার্চেন্ট পয়েন্টে রয়েছে ইসলামী ব্যাংকরে পিওএস টার্মিনাল। ভ্রমণের জন্য রয়েছে ইসলামী ব্যাংকের ট্রাভেল কার্ড। ইসলামী ব্যাংকের রেজিস্টার্ড হিসাব গ্রাহকদের জন্য রয়েছে এসএমএস সার্ভিস। গ্রামীণফোন গ্রাহকরা ২৬৯৬৯ এবং অন্য অপারেটরের গ্রাহকরা ৬৯৬৯ নম্বরে নির্ধারিত ফরম্যাটে এসএমএস পাঠিয়ে ব্যালান্স, মিনি স্টেটমেন্ট, ট্রানজেকশন নোটিফিকেশন ও ব্যাংকিং তথ্যসহ বিভিন্ন পুশ-পুল এসএমএস পেতে পারেন।

ইত্তেফাক/জেডএইচডি