আগামী বছরের মধ্যে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থেকে ট্রেনে চড়ে কক্সবাজার পর্যন্ত যাওয়া যাবে উল্লেখ করে রেলপথমন্ত্রী মো: নূরল ইসলাম সুজন বলেন, শুধু কক্সবাজার নয় রেললাইনের কাজ শেষ হলে খুব শীঘ্র ট্রেনে চড়ে যাওয়া যাবে সুন্দরবন পর্যন্ত।
বৃহস্পতিবার (১১ মার্চ ) ঢাকা-দেওয়ানগঞ্জ রুটে নতুন কোচ দ্বারা আন্ত:নগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস (৭৪৩/৭৪৪) ট্রেন সার্ভিসের শুভ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।
রেলওয়ে মহাব্যবস্থাপক (পূর্ব) মো: জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব মো: ফরিদুল হক খান, তথ্য প্রতিমন্ত্রী ডা. মো: মুরাদ হাসান সহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় রেলপথ, সরকারী ঊর্ধ্বতন কর্মকর্তা, আওয়ামী লীগের জেলা-উপজেলা নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/এসসিএস
