মেয়েদের বয়স ১২ বছর পার হলেই আর প্রকাশ্যে গান গাওয়া যাবে না। তালেবান যুগের এমন আইন জারি করেছে আফগানিস্তান। পুরুষদের সামনে কোনো ভাবেই গান গাওয়া যাবে না। পুরুষ গানের শিক্ষকরাও স্কুলে বা অন্য কোথাও মেয়েদের গান শেখাতে পারবেন না। এ নির্দেশ জারি করেছে আফগানিস্তানের শিক্ষা মন্ত্রণালয়।
জার্মানি সংবাদ মাধ্যম ডয়েচভেলের বরাতে জানা যায়, ১২ বছরের উপরে কোনো স্কুলছাত্রী প্রকাশ্যে গান গাইতে পারবে না আফগানিস্তানে। একমাত্র ১০০ ভাগ নারী সমাবেশে গান গাওয়ার অনুমতি আছে। পুরুষদের সামনে কোনো ভাবেই গান গাওয়া যাবে না। পুরুষ গানের শিক্ষকরাও স্কুলে বা অন্য কোথাও মেয়েদের গান শেখাতে পারবেন না। নির্দেশ জারি করেছে আফগানিস্তানের শিক্ষা মন্ত্রণালয়।
বিশেষজ্ঞদের বক্তব্য, আফগান প্রশাসনের সঙ্গে দীর্ঘদিন ধরে তালেবানের শান্তি বৈঠক চলছে। তারই পরিপ্রেক্ষিতে এই ধরনের কড়া পদক্ষেপ নিতে শুরু করেছে আফগান সরকার। তালেবানের প্রভাব ক্রমশ বাড়তে শুরু করেছে।
তালেবান আমলে মেয়েদের স্কুলে যাওয়া, গান গাওয়া, শিল্পচর্চায় বহু নিষেধাজ্ঞা ছিল। তালেবান পরবর্তী সময়ে ধীরে ধীরে অবস্থার পরিবর্তন হচ্ছিল। কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের সাম্প্রতিক নির্দেশ নতুন করে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
ইত্তেফাক/এএইচপি
