আজকের ছবি (১১ মার্চ, ২০২১)

আপডেট : ১১ মার্চ ২০২১, ২১:০০

** আম গাছ মুকুলে ভরে গেছে। রাজশাহী জেলা জুড়ে চারদিকে এখন আম বাগানের পাশ দিয়ে হেঁটে গেলেই মৌ মৌ গন্ধ। কিছু গাছে গুটি আম হয়েছে। চাষিরা মুকুল ও আমের গুটির পরিচর্যা নিতে শুরু করেছেন। রাজশাহী নগরীর পুলিশ লাইনের আম বাগান (ছবি: আজাহার উদ্দিন)

** বাসের ভেতর সুবিধাবঞ্চিত শিশুদের পড়ালেখার আনন্দ। ডিজিটাল শিক্ষার জন্য একটি বাসে বানানো হয়েছে ভ্রাম্যমাণ ‘চাকার স্কুল’। মিরপুর বেড়িবাঁধের দিয়াবাড়ি এলাকা (ছবি: আব্দুল গনি)

** অভুক্ত কালোমুখো হনুমানকে খাওয়াচ্ছেন পশুপ্রেমী নাজমুল। ঝিনাইদহের মহেশপুরের ভবনগর গ্রাম (ছবি: ফোকাস বাংলা)

** মধু আহরণে শিমুল ফুলে এসেছে শালিক পাখি। শিমুল গাছে ভোর থেকে পাখিরা আসতে শুরু করে। রাজশাহীর শ্রীরামপুরের পদ্মা পাড় (ছবি: আজহার উদ্দিন)

ইত্তেফাক/এসএআর