সাটুরিয়ায় স্কুলছাত্রীর শ্লীলতাহানি চেষ্টার ঘটনায় গতকাল বৃহস্পতিবার পর্যন্ত মামলা নেয়নি থানাপুলিশ।
জানা যায়, উপজেলার উত্তর রৌহ্রা গ্রামের মৃত নুয়াব আলীর ছেলে মো. আরশেদ আলী ওরফে ঠাকুর একই গ্রামের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে বিভিন্ন সময় কুপ্রস্তাব ও উত্ত্যক্ত করে আসছে। এর ধারাবাহিকতায় গত ৪ মার্চ নিজ বাড়ি থেকে রাস্তায় বের হলে লম্পট আরশেদ পার্শ্ববর্তী বাড়ির বাথরুমে নিয়ে শ্লীলতাহানির চেষ্টা করে। এ সময় ঐ ছাত্রীর চিত্কারে লোকজন এগিয়ে এলে আরশেদ আলী পালিয়ে যায়। এ ঘটনায় ঐ ছাত্রীর মা বাদী হয়ে সাটুরিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অন্যদিকে এ ঘটনায় গতকাল পর্যন্ত সাত দিন অতিবাহিত হলেও মামলা না নেওয়ায় ক্ষোভ বিরাজ করছে এলাকাবাসীর মধ্যে। এ ব্যাপারে মামলা না নেওয়া প্রসঙ্গে তদন্ত কর্মকর্তা থানার এস আই বিনয় সরকার জানান, ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। বাদী চাইলে মামলা দায়ের করা হবে।
