নকলা উপজেলার ধনাকুশা গ্রামে বৃহস্পতিবার সকালে এক বৃদ্ধার বস্তাবন্দি অর্ধগলিত লাশ উদ্ধার হয়েছে। বিষয়টি নকলা থানায় জানানো হলে ভারপ্রাপ্ত কর্মকর্তা মুশফিকুর রহমানের নেতৃত্বে পুলিশ বস্তাবন্দি লাশ উদ্ধার করে। তিনি বলেন, পুলিশের ধারণা, দুর্বৃত্তরা তিন-চার দিন আগে খোদেজাকে হত্যার পর পুঁতে রেখেছিল।
